• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দেশ টিভি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৬, ১৭:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের পক্ষে রিটটি দায়ের করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানোর ক্ষেত্রে পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তী সময়ে ক্ষমতায় এসে বিএনপি সরকার ওই লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে।

রিটকারীর আইনজীবী বলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। শিক্ষাবিদদের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়তে পারে। একই সঙ্গে ছোট শিক্ষার্থীদের ওপর ভর্তি পরীক্ষার বাড়তি চাপ তৈরি হবে।

জাহিদ তালুকদার আরও বলেন, লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও সঠিক মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়নি। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

সারের ডিলারশিপ নিয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট

আপসের পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

আদালত থেকে আসামি পালালেন, কনস্টেবল বরখাস্ত, তদন্তে ৩ সদস্যের কমিটি

তিনি আরও বলেন, স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষা চালু হলে সমাজে অসমতা তৈরি হতে পারে। দরিদ্র পরিবারের শিশুরা কোচিং ও টিউটরের ব্যয় বহন করতে না পারায় তারা অন্যদের তুলনায় পিছিয়ে পড়বে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্য বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিটকারীর আইনজীবী। তিনি বলেন, কোমলমতি শিশুদের প্রতিবছর ভর্তি পরীক্ষার চাপের মধ্যে বেড়ে ওঠা উচিত নয়। এসব বিষয় বিবেচনা করেই দেশের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, রিট আবেদনটির ওপর আগামী সপ্তাহে এস এম মনিরুজ্জামান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

  • ভর্তী পরিক্ষা
  • বাতিল
  • হাইকোর্ট
  • রিট
এ সম্পর্কিত আরও খবর
সারের ডিলারশিপ নিয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
সারের ডিলারশিপ নিয়ে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
১৭ অক্টোবরের ছুটি বাতিল
১৭ অক্টোবরের ছুটি বাতিল
দেশ টিভিতে সংবাদ প্রচারের পর হাইকোর্টের আদেশ স্থগিত: পান রপ্তানিতে আইনগত বাধা কাটল
দেশ টিভিতে সংবাদ প্রচারের পর হাইকোর্টের আদেশ স্থগিত: পান রপ্তানিতে আইনগত বাধা কাটল
বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর
বিলাসবহুল গাড়ির মালিকদের খুঁজছে এনবিআর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।